ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমিনবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিলেন মাসুদ রানা পলিন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা জেলার সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান ঘোষণা করেছেন আমিনবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা পলিন। তাঁর এই ঘোষণার পর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক, রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন মাসুদ রানা পলিন। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ সমাজকে সংগঠিত করার মাধ্যমে তিনি ইতোমধ্যে আমিনবাজার ইউনিয়নে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন।

চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে মাসুদ রানা পলিন বলেন, “আমিনবাজার ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার লক্ষ্য নিয়েই আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। জনগণ আমাকে নির্বাচিত করলে তাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”

তিনি আরও বলেন, “ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে চাই। তরুণদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত উন্নয়ন আমার অগ্রাধিকার থাকবে।”

এদিকে, তাঁর প্রার্থী হওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের একটি অংশ। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আমিনবাজার ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ হবে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাসুদ রানা পলিনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আমিনবাজার ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগ:

আপডেট সময়: ১১:৪৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬