ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে পূর্ব শত্রুতার জেরে এক নারীকে কু/পি/য়ে জখম

পূর্ব শত্রুতার জের ধরে সাভারে আনোয়ারা বেগম (৫৩) নামের এক বিএনপি’র নারী কর্মীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। দুপুর দেড়টার দিকে সাভারের উত্তর রাজাশন গ্যারেজ সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে। খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনোয়ারা বেগমের ছেলে আলমাস জানান, তার মাকে পূর্ব শত্রুতার জের ধরে নজরুল, তাজ ইসলাম, মুসলিম উদ্দিন ও মেহেদী হাসান নামের বেশ কয়েকজন সন্ত্রাসী তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করে। এসময় ওই বিএনপি’র নারী কর্মীর ঘর থেকে নগদ ১ লাখ ৭৩ হাজার টাকা লুট সহ মালামাল লুটে নিয়ে যায় সন্ত্রাসীরা।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে দোষীদের বিরুদ্ধে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগ:

সাভারে পূর্ব শত্রুতার জেরে এক নারীকে কু/পি/য়ে জখম

আপডেট সময়: ০৮:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬