ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় একাধিক ছাত্র হত্যা মামলার আসামী ইব্রাহিম গ্রেফতার

আশুলিয়ায় জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ইব্রাহীম খলিল (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

‎বুধবার (০২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে, একই দিন সন্ধ্যায় আশুলিয়ার মাজাররোড বটতলা এলাকায় তার নিজ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতার ইব্রাহিম খলিল আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতী এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। সে ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ তৌহিদ জং মুরাদের অনুসারী ছিল।

‎জানা গেছে, গ্রেফতার ইব্রাহিমের বিরুদ্ধে ০৩ সেপ্টেম্বর ২০২৪ সালে দায়ের করা উত্তরা পশ্চিম থানায় মামলা নং (১৭) তে ২১৮ নং এজাহারনামীয় আসামী সে। ওই মামলায় সন্ধিগদ্ধ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

‎নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা জানান, আওয়ামীলীগের সাবেক এমপি মুরাদ জং এর বিশ্বস্ত হাতিয়ার ইব্রাহিম খলিল অবশেষে জুলাই আন্দোলনের ছাত্র হত্যা মামলায় গ্রেফতার হয়েছে। আওয়ামী লীগ আমলে দাপিয়ে বেড়ানো সুদি ব্যবসায়ী ও ঝুট ব্যবসায়ী ইব্রাহিম খলিল ৫ আগস্ট এর পর আওয়ামী লীগের বোল পাল্টে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি’র নেতাদের ছত্রছায়ায় নিজেকে বিএনপি নেতা দাবি করে আবারও বেপরোয়া হয়ে ওঠে। একাধিক ছাত্র হত্যা মামলার আসামী হওয়া সত্ত্বেও বীরদর্পে এলাকায় ঘুরে বেড়িয়েছেন এবং সাধারণ জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়েছেন। অবশেষে আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

‎শিমুলিয়া ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক ও কলতাসূতী গ্রামের আব্দুল হালিম ক্ষোভ প্রকাশ করে জানান, দুইটা কারখানায় তার ব্যবসা ছিল। কিন্তু ইব্রাহিম খলিল তাকে ও তার ছেলে সাদ্দামকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসা ছিনিয়ে নিয়েছে। তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। তার একটি ৬০ লাখ টাকা মূল্যের গাড়ী ছিল সেটি কুপিয়ে ভাংচুর করেছে। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া আছে। শুনেছি আজ (বুধবার) পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন কৃষকদলের এই নেতা।

‎আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ইব্রাহিম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র হত্যা মামলায় সন্ধিগদ্ধ আসামী সে।

ট্যাগ:

আপডেট সময়: ১১:২৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬