
ঢাকা–১৯ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সাবেক এমপি প্রার্থী ও ঢাকা জেলা সেক্রেটারি জননেতা মাওলানা মো. আফজাল হোসাইনের সৌজন্যে শিমুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উদ্যোগে এক বিশাল গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২২ ফেব্রুয়ারী বিকেলে ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের নাল্লা-পোল্লা এলাকায় অবস্থিত মাওলানা আফজাল হোসাইনের নিজ বাড়ির উঠানে আয়োজিত এ ইফতার মাহফিল পবিত্র রমজানের চতুর্থ রোজায় অনুষ্ঠিত হয়। বাদ আসর থেকেই পুরো এলাকার শিশু, কিশোর, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি শুরু হয়। সময়ের সাথে সাথে মানুষের ঢল নামে এবং সন্ধ্যা পর্যন্ত কয়েক হাজার মানুষের উপস্থিতিতে পুরো আয়োজনস্থল মুখরিত হয়ে ওঠে।
বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি ইন্জিনিয়ার রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এলাকার মসজিদের ইমামগন পবিত্র মাহে রমজানের ফজিলত নিয়ে আলোচনা রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মাওলানা মো. আফজাল হোসাইন। তিনি উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন এবং রমজান মাসের শিক্ষা, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। দেশ ও জাতির কল্যাণ কামনায় তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী জননেতা মো. মনিরুজ্জামান মনির। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এলাকাবাসীর ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও জোরদার করার আহ্বান জানান।
সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য পরিবেশে সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণ-ইফতার মাহফিলটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়। উপস্থিত এলাকাবাসী এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নুর আলম সিদ্দিকী মানু 















