ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ার শিমুলিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) শিমুলিয়া ইউনিয়নের টেংগুরী এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও ১ নম্বর শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আব্দুল মালেক।

সভায় সভাপতিত্ব করেন মো. কফিল উদ্দিন মন্ডল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাকিম উদ্দিন।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাজী ওসমান গনি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা শিমুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেংগুরী এলাকার মো. হারুন অর রশিদ। সভাটি পরিচালনা করেন মাহফুজ আহমেদ রুবেল।

সভায় মাদকের কুফল, যুবসমাজের ওপর এর নেতিবাচক প্রভাব এবং মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন জনসচেতনতা, পারিবারিক সচেতনতা এবং সামাজিক প্রতিরোধ। এ ধরনের আলোচনা সভা মাদকবিরোধী সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ:

আশুলিয়ার শিমুলিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৬:৪৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬