ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের রিসোর্টের অ/গ্নি/কা/ণ্ডে আশুলিয়ার স্বপ্নবিলাস বিদ্যালয়ের শিক্ষিকার মৃ/ত্যু

আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ের শিক্ষিকা কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্ট’ এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নাসরিন আক্তার মুক্তার (২৯) মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ওই রিসোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ পাওয়া তথ্যমতে, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জনের মৃত্যু হয়েছে।

নিহত নাসরিন আক্তার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ে শিক্ষাকতা করতেন ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সাল এর স্ত্রী এবং তার বাবার নাম মোস্তফা কামাল।

নিহত নাসরিন আক্তারের স্বামী দেওয়ান ফয়সাল বলেন, আমার স্ত্রী ও তার বান্ধবীরা ছোটবেলার বন্ধু। একসঙ্গে পড়াশোনা করেছেন। গত বৃহস্পতিবার তারা সেখানে বেড়াতে গিয়েছিলেন ও রোববার তাদের ফিরে আসার কথা ছিল। তার আগেই না ফেরার দেশে চলে গেছে। লাশ সংগ্রহে কক্সবাজার যাচ্ছি।

তিনি আরোও জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রিসোর্টটিতে আমার স্ত্রীসহ তার তিন বান্ধবী উঠেছিল। সকালে সৌভাগ্যবশত তার দুই বান্ধবী কক্ষ থেকে কিছু সময় আগেই বাইরে বের হয়। তবে ওই সময় কক্ষে থাকা নাসরিন আক্তার ভেতরে আটকা পড়ে। এই আকস্মিক অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, ঘটনার পর সেখানে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশের পরিচয় নিশ্চিতে কিছুটা সময় লাগতে পারে।

ট্যাগ:

আপডেট সময়: ০৬:৫২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬