ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিকসহ ২ জন গ্রেফতার

সাভারে মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে চীনা নাগরিকসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৫ লিটার বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মহিদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, সোমবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ারের ১০ তলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও বাংলাদেশের চম্পা বেগম (৩৫)। ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মহিদ জানান, মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার বাংলা মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ:

সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিকসহ ২ জন গ্রেফতার

আপডেট সময়: ০৫:১৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬