ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার তাজনিন হ/ত্যা মা/ম/লা/য় কথিত প্রেমিক রাজুকে গ্রেফতার করেছে পুলিশ

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হ/ত্যা মামলার তদন্তে তার কথিত প্রেমিক রিয়াজউদ্দিন ওরফে রাজুকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানিয়েছেন, কুমিল্লা থেকে কক্সবাজার যাওয়ার জন্য তাজমিনকে তিনি ৫০০ টাকা পাঠিয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তাজমিন হ/ত্যা মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও অনুসন্ধানের মাধ্যমে রাজুর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাকে আটক করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান জানান, রাজুকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন, যা তদন্তে সহায়ক হতে পারে। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য প্রকাশ করা হয়নি।

ট্যাগ:

আপডেট সময়: ০৫:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬