ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় জুটের গোডাউনের আগুন আড়াই ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে

আশুলিয়ায় ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার চেষ্টায় জুট ও তুলার গোডাউনে আগুন নিয়ন্ত্রনে এসেছে। তবে আগুন ছড়িয়ে পড়ায় গোডাউনের পাশে থাকা কয়েকটি বাড়ির কক্ষ আগুনে পুড়ে গেছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১২ টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরআগে রাত সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাতে জামগড়া এলাকার ওই জুটের গোডাউনে হঠাৎ আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন গোডাউনে থাকা জুট ও তুলায় ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়। পরে ওই গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের জুটের গোডাউন ও বাসাবাড়িতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘটনাস্থলে প্রায় আড়াই ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন , অগ্নিকাণ্ডে ১০টি গোডাউন আগুনে পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ার কারণে গোডাউনের পাশের বাসা বাড়িতে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

ট্যাগ:

আপডেট সময়: ১০:৪৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬