ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সবজির দাম চড়া, বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি

বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও জনগণের মজুরি বৃদ্ধির হার কমায় অতিষ্ঠ তারা।

পুরো সপ্তাহের পণ্য কিনতে শুক্রবার সকাল থেকেই বাজারে ক্রেতাদের ভিড়। তবে অস্বাভাবিক দামের কারণে বাজেটের সাথে মিলিয়ে পণ্য কিনতে হিমশিম সাধারণ মানুষ। কারওয়ানবাজারে কাঁচামরিচ ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাইকারিতে মিলছে ৮০ টাকায়।

শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম আকাশছোঁয়া। টমেটো ২০০, পটল ১০০-১২০ এবং গাজর প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকায়। কোথাও কোথাও শিমের দাম উঠেছে ২৪০ টাকা পর্যন্ত। অন্যান্য সবজির দামও ৬০ থেকে ৮০ টাকা কেজি।

শুধু সবজি নয়, বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহেও সংকটের অভিযোগ অনেকের। ৫ লিটারের বোতল পাওয়া গেলেও উধাও ১ বা ২ লিটারের বোতলজাত সয়াবিন তেল। বিক্রেতাদের দাবি, কম লাভের পাশাপাশি সরবরাহও কম হচ্ছে।

ট্যাগ:

আপডেট সময়: ০৩:১৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬