
দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে সক্রিয়তা এবং মানুষের সঙ্গে জনসম্পৃক্ততার বিষয়গুলো সামনে রেখে সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনকে দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।
সাভার উপজেলা নির্বাচন সামনে রেখে তমিজ উদ্দিনের পক্ষে চলছে প্রচার-প্রচারণা।
সমর্থকরা বলছেন প্রায় ১৭ বছর ধরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের সঙ্গে মাঠে ছিলেন তমিজ উদ্দিন। বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচিতেও তার সক্রিয় ভূমিকা ছিল বলে দাবি তাদের।
স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিনের কর্মকাণ্ডের পাশাপাশি বর্তমানে প্রচারণায় সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের কথা শুনছেন তমিজ উদ্দিন। এলাকার বিভিন্ন সমস্যা নিয়েও খোঁজখবর নিচ্ছেন তিনি। নিজ অর্থায়নে অনেক সেবামূলক ও জনকল্যান মূলক কাজ করে গেছেন।
এসব কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে তাকে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয়দের কয়েকজন। তাদের প্রত্যাশা, নির্বাচিত হলে রাজনৈতিক পরিচয়ের বাইরে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন তমিজ উদ্দিন।
এদিকে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা, দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা বিবেচনায় দলীয় মনোনয়নের মাধ্যমে তমিজ উদ্দিনকে মূল্যায়ন করা হবে।
সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতার মধ্যে তমিজ উদ্দিনকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের এই প্রত্যাশা এখন নির্বাচনী আলোচনায় উঠে এসেছে।
রিপোর্টারের নাম 












