
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
০৪/১০/২০২৬ খ্রিঃ তারিখ ২৩:১০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সিএন্ডবি এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ মাসুদ (৩৫), পিতা- মৃত সোলেমান, মাতা-সুফিয়া বেগম, সাং- ভত্তিহাটা, মুমুরদিয়া, থানা-কটিয়াদী, জেলা-কিশোরগঞ্জ, এ/পি সাং-পলাশবাড়ি, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ২। মোঃ শামীম (৩৮), পিতা-আঃ জব্বার, মাতা- মোসাঃ রোকেয়া বেগম, সাং-পাথরঘাটা, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা, এ/পি সাং- পলাশবাড়ি, নামাবাজার, থানা-আশুলিয়া, জেলা- ঢাকাদের ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৪ গ্রাম, মূল্য অনুমান ১২,০০০/- (বারো হাজার) টাকা গ্রেফতার করে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 












