ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সয়াবিন তেলের দাম বাড়ানোর জন্য বোতলজাত তেল সরবরাহ কমিয়েছে কোম্পানিগুলো

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আবার কমেছে। আর লিটারে ২ থেকে ৪ টাকা বেড়েছে খোলা সয়াবিন ও পাম তেলের দাম।

গত এক সপ্তাহে ফার্মের মুরগির ডিমের দামও কিছুটা বেড়েছে। এ ছাড়া ব্রয়লার মুরগি ও বিভিন্ন ধরনের মাছের দাম আগের মতোই বেশি রয়েছে।

আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কল্যাণপুর নতুন বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

খুচরা বিক্রেতারা জানিয়েছেন, কোম্পানিগুলো কম পরিমাণে বোতলজাত সয়াবিন তেল বাজারে ছাড়ছে। ফলে তাঁরাও ডিলার বা সরবরাহকারীদের কাছ থেকে কম পরিমাণে তেলের সরবরাহ পাচ্ছেন। ডিলাররা তাঁদের জানিয়েছেন, কোম্পানিগুলো তেলের দাম বাড়াতে চায়। এ জন্য তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা দোকানগুলোতে চাহিদা অনুসারে এক, দুই ও পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল পাওয়া যাচ্ছে না। যেমন মোহাম্মদপুর টাউন হল বাজারে গিয়ে অন্তত ছয়টি দোকানে মাত্র চার-পাঁচটি করে সয়াবিন তেলের বোতল পাওয়া গেছে। কোনো কোনো দোকানে এক লিটারের বোতল নেই, কোনোটিতে দুই লিটারের বোতল নেই।

ট্যাগ:

আপডেট সময়: ১১:৪৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬