ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

  • আশরাফুল আলম
  • আপডেট সময়: ০৮:৫১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • 79

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে দুই ডিলারকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বাথুলী ও বারবাড়ীয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে বাথুলী এলাকার আনোয়ার এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা এবং বারবাড়ীয়া এলাকার সেলিম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাজারে গ্যাস সিলিন্ডারের সঠিক মূল্য এবং ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে তদারকি করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তাদের কাছ থেকে গ্যাস সিলিন্ডারের জন্য অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়টি প্রশাসনের নজরে আসার পরই এই বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানে সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং সরকারি নির্ধারিত মূল্যে জ্বালানি গ্যাস বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

ধামরাইয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময়: ০৮:৫১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬