
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের অভিযোগে করা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রম আগামী অক্টোবরের মধ্যে শেষ হতে পারে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ। তবে রায় ঘোষণার সময় নির্ধারণের এখতিয়ার আদালতের বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
রোববার (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন তিনি।
প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, মামলায় প্রত্যক্ষদর্শী ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছে। এসব সাক্ষ্যপ্রমাণে আসামির বিরুদ্ধে আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে। তাদের প্রত্যাশা, মামলায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। এ মামলায় ১০৪ জন ভিকটিমের ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।
স্টাফ রিপোর্টার 













