ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ

সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকার সাভারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

সোমবার সকালে সাভার পৌর বিএনপি ও সাভার উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাভার থানা বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং সারাদেশে কথিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুরুজ্জামান এবং আশুলিয়া থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ট্যাগ:

আপডেট সময়: ০৪:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬