ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার টাকা ছাড়ালো

মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হওয়ায় দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ কমে বাজারে সংকট দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমেছে। এর সুযোগে নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডারপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা বেশি নেওয়ার অভিযোগ উঠেছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে। তবে বাজারে তা বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার টাকায়, কোথাও কোথাও ২ হাজার ১০০ টাকাতেও উঠছে।

তথ্য অনুযায়ী, আগস্টে প্রায় ১ লাখ ৬০ হাজার টন এলপিজি আমদানি হলেও সেপ্টেম্বরে তা কমে ১ লাখ ২০ হাজার টনে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে গুরুত্বপূর্ণ নৌপথে পরিবহন ঝুঁকি ও খরচ বেড়েছে। সংকট মোকাবিলায় আমদানিকারকদের সঙ্গে দ্রুত বৈঠক করা হবে বলে জানিয়েছে বিইআরসি।

ট্যাগ:

এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার টাকা ছাড়ালো

আপডেট সময়: ০৪:০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬