ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে আনসার ও হকারদের মধ্যে সং/ঘ/র্ষ 

আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে হকার ও আনসার সদস্যদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মহাসড়কে কাঠ ও আসবাবপত্র ফেলে দীর্ঘ সময় অবরোধ করে রাখেন হকাররা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে মহাসড়কের ডিইপিজেড থেকে বলিবদ্র বাজার পর্যন্ত উভয় লেন অবরোধ করে রাখেন তারা। এ সময় আনসার সদস্যরা হকারদের সরিয়ে দিতে চাইলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পরে ডিইপিজেড ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন হকাররা। তবে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ইপিজেড ও আশেপাশে এলাকায় সড়কের দুই পাশে অবৈধ ফুটপাত উচ্ছেদ করতে গেলে আনসার বাহিনীর সঙ্গে হকারদের সংঘর্ষ হয়েছে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে।

ট্যাগ:

আপডেট সময়: ০২:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬