
সাভারের আমিন বাজার সালেপুর ব্রীজ থেকে মঙ্গলবার বিকেলে বিপুল পরিমাল চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। আমিন বাজার ফার্ড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন, ১৭৮৯ কেজি তামার তার, ১০৪৮ কেজি পিতল, এবং ৭০৪ কেজি এলুমিনিয়াম উদ্ধার করা হয়। একটি পিকআপ গাড়িতে বগুড়া মাটিডালি এলাকা থেকে জাহাঙ্গীর সর্দার ড্রাইভার এই চোরাই মালামাল মিটফোর্ড এলাকায় যাওয়ার পথে আমিন বাজার পুলিশ চেকপোস্টে ধরা পড়ে। উদ্ধারকৃত মালামালের মূল্য ৩৮ লাখ ৫৬ হাজার টাকা। সাভার মডেল থানায় চোরাইকৃত মালামালের মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও জানান এসআই জাকির হোসেন।
স্টাফ রিপোর্টার 











