ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত আমিনবাজার ও পুলিশ সদস্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ঢাকার সাভারের আমিনবাজারে মাদকবিরোধী মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে পুলিশ সদস্য মোঃ আলতাফ হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০০ থেকে ২৫০ জন মানুষ অংশ নেন। এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগানের পাশাপাশি আলতাফ হোসেন হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আমিনবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন ফালান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিনবাজার ইউনিয়ন জামায়াতে ইসলামী বাংলাদেশের সদস্য মো. সাইফুদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ আমজাদ হোসেন, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, আমিনবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হোসেন আলী, আবিদ হোসেন, চেয়ারম্যান, গ্রিন আমিনবাজার সমাজসেবা সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই আমিনবাজারকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

তারা আরও বলেন, পুলিশ সদস্য মো. আলতাফ হোসেন হত্যাকাণ্ড অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ঘটনায় জড়িত কেউ যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা আমিনবাজারে মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান ও কার্যকর পদক্ষেপ দাবি করেন। পাশাপাশি এলাকার শান্তি, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ আমিনবাজার গড়তে তারা ঐক্যবদ্ধ। একই সঙ্গে পুলিশ সদস্য আলতাফ হোসেন হত্যার সঠিক বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের দাবি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মানববন্ধন শেষে মাদক নির্মূল, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং পুলিশ সদস্য মো. আলতাফ হোসেন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

ট্যাগ:

আপডেট সময়: ০৪:০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬