
তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ৬ নং ( যাদুরচর ) ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় আয়োজকদের পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদল নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন। এ সময় তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাউফুর রহমান পরাগ 










