ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ

সাভার প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সাভার ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী লায়ন খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সোলাইমান ফকির সুমন, আমিনুল ইসলাম লাব্বুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন খোরশেদ আলম বলেন, “আমরা মাদকমুক্ত একটি সুন্দর সমাজ গড়তে চাই। কারণ মাদক যেখানে আছে, সেখানে অপরাধও রয়েছে। দেশ ও সমাজকে বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে।”

তিনি আরও বলেন, “যারা মাদক ব্যবসা করেন বা মাদক সেবন করেন, তারা আমাদের দলের লোক হলেও আমি তাদের ভোট চাই না। যারা মনে করবেন আমি মেয়র হলে জনগণের উপকার হবে এবং আপনাদের হয়ে কাজ করতে পারব, তাদের কাছেই আমি ভোট প্রার্থনা করছি।”

বিশেষ অতিথি সোলাইমান ফকির সুমন বলেন, “মাদক যুবসমাজকে ধ্বংস করে ফেলছে। এই যুবসমাজকে বাঁচাতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি তাদের উৎসাহিত করতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “আমি আমার ওয়ার্ডের কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেব না।”

বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

ট্যাগ:

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ

আপডেট সময়: ০৭:৪৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬