ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত

মারণ ব্যাধি ক্যান্সারের আক্রান্ত সাভারের আশরাফ জামানের চিকিৎসা সহায়তায় অনুদান সংগ্রহের উদ্দেশ্যে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ২৮ আগস্ট বিকেল ৫টায় সাভারের ভারাপুর মাঠে এই চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হয়।

থানা রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি ও রেস্তোরা মালিক সমিতি’ (সাভার উপজেলা শাখা)-এর সার্বিক সহযোগিতায় এবং ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলমের উদ্যোগে এই মানবিক কনসার্টের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য জনাব ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দীন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাজী মোঃ বদিউজ্জামান এবং সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ গোলাম মোস্তফা।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের সাবেক ভিপি মোঃ আশরাফ খান, সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রহমান, সাভার সরকারি কলেজের সাবেক প্রচার সম্পাদক মোঃ জহিরউদ্দীন সীমান, সাবেক ভিপি মোঃ মহসিন এবং সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আহসানউল্লাহসহ স্থানীয় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।

​আয়োজনে পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোঃ আলোকুর রহমান, দেলোয়ার হোসেন মাদবর, ইমন ইসলাম, সোহেল আলাম, কেনেডী জন ও শেকর লিটন।

​চ্যারিটি এই কনসার্টে সংগীত পরিবেশন করেন সাভারের জনপ্রিয় বিভিন্ন শিল্পীরা ও ব্যান্ড ‘কিল দ্য স্ট্যাটিক’। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি কেবল একটি গানের অনুষ্ঠান নয়, বরং অসুস্থ এক ভাইয়ের জীবন বাঁচানোর চেষ্টা।

এ সময় চ্যারিটি কনসার্টের উদ্যোক্তা মোঃ খোরশেদ আলম সাভারবাসীকে ধন্যবাদ জানিয়ে ক্যান্সারে আক্রান্ত আশরাফ জামান এর চিকিৎসায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগ:

আপডেট সময়: ১২:৩৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬