ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার বেদেপাড়ার মাদক ব্যবসায়ী আটক, ছাড়িয়ে নিতে দিনভর লস্কর মাতবরের তদবির

সাভারের বেদেপাড়া এলাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২শ পিছ ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সাভার শাখা।

বৃহস্পতিবার ২৭ আগস্ট গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাভার শাখার সাব ইন্সপেক্টর জেরিন সুলতানা।

গ্রেফতারকৃতরা হলেন, জাকিরুল ইসলাম (৩০), মহসিন(২৯), শেরাওনা আক্তার (২৪) ললিতা আক্তার (৩০)।

জেরিন সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে এমন তথ্যে ছিলো তাদের কাছে। সাভার বেধেপাড়া থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে নিয়ে আসা হয় সাভার আলম নগর হাউজিংয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে।

গ্রেফতারের পর থেকেই বেদে পাড়ার লস্কর মাদবর নামে এক ব্যক্তি দিনভর মাদক ব্যবসায়ীদের ছাড়িয়ে নিতে তৎপর দেখা যায়। তিনি আরমনগর হাউজিং এ অবস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে দিনভর ছোট ছোট করতে থাকেন গ্রেফতারকৃত চারজন মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে। এ সময় লস্কর মাতবর বলেন তাকে ঢাকার সব বড় বড় পুলিশ কর্মকর্তারা চিনে। সেই বড় বড় পুলিশ কর্মকর্তার নাম ব্যবহার করে তাদের চাপ দিতে থাকেন। ঠিক সেই মুহূর্তে কয়েকজন গণমাধ্যম কর্মী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে উপস্থিত হলে শটকে পড়েন লস্কর মাদবর। এলাকাবাসী অভিযোগ করে বলেন, এর আগেও বেদেপাড়ায় বিভিন্ন সময় মাদকসহ মাদক ব্যবসায়ী আটক হলে তাদের ছাড়িয়া আনার জন্য লস্কর মাদবর বড় অংকের বিনিময়ে তদবির করে থাকেন। স্থানীয়রা জানান, এই লস্কর মাদবর গোপনে মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন। এ বিষয়ে জানতে চাইলে লস্কর মাদবর বলেন, আমি সাভারের আলম নগর হাউজিংয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে ছিলাম কিন্ত কোন তদবির করি নাই।

ট্যাগ:

আপডেট সময়: ১২:২০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬