ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত সদস্য গ্রেপ্তার

সাভারে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। গভীর রাতে সাভারের পাকিজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সুজন হোসেন (৩০), নির্মল ওরফে পিচ্চি নির্মল (২৬), সজিব (৩৬), রনি (৩৫), ও খায়রুল হক (২২)। এসময় তাদের কাছ থেকে একটি ধারালো ষ্টীলের তৈরি চাপাতি, একটি ধারালো লোহার তৈরি ছোরা, একটি ধারালো স্টীলের তৈরি সুইচ গিয়ার, একটি ধারালো স্টীলের তৈরী খুর, একটি ধারালো স্টীলের তৈরী চাকু উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, এক নং আসামী মোঃ সুজন হোসেন (৩০) এর বিরুদ্ধে ৪ টি ডাকাতির প্রস্তুতি, ২ টি দস্যুতা, ১ টি অন্যান্য মামলা ও ৩ টি মাদকসহ মোট ১০ টি মামলা, ২নং আসামী নির্মল ওরফে পিচ্চি নির্মল (২৬) এর বিরুদ্ধে ২ টি চুরি ও ২ টি মাদক সহ মোট ৪ টি মামলা, ৩ নং আসামী মোঃ সজিব (৩৬) এর বিরুদ্ধে ১ টি মাদক মামলা, ৪ নং আসামী মোঃ রনি (৩৫) এর বিরুদ্ধে ১টি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ:

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত সদস্য গ্রেপ্তার

আপডেট সময়: ১২:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬