
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক অভিযানে ০৬ কেজি গাঁজা সহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গতকাল দুপুরে সাভার মডেল থানাধীন আমিন বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাব্বির আহমেদ ওরফে রাকিবুল ইসলাম সাব্বির নামে একজন মাদক ব্যবসাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছয় কেজি গাজা উদ্ধার করা হয়। আটক সাব্বির পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ফোরকান সিকদারের ছেলে।
উল্লেখ্য যে, বর্ণিত আসামী মোঃ সাব্বির আহম্মেদ ওরফে রাকিবুল ইসলাম সাব্বির (২২) এর বিরুদ্ধে ২টি মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে।
ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাউফুর রহমান পরাগ : 










