
সাভার ও আশুলিয়ায় জুলাই আগষ্ট হত্যাকান্ডে যারা জড়িত তাদের প্রত্যেককে খুজে বের করে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের অবদান ও সকল শহীদের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি একথা জানান।
পরে সংসদ সদস্য দেশ, গণতন্ত্র ও মানুষের কল্যাণে নতুন যাত্রার সূচনায় সাবেক এনসিপি নেতা আসাদুল ইসলাম মুকুল ও অ্যাডভোকেট মীর মোঃ শাওন আহমেদ এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দান করেন।
এসময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 










