ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

সাভারে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামসহ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত র‌্যালিতে মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মৎস্যসম্পদ সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ বাড়ানোর পাশাপাশি নদী, খাল, বিল ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। মৎস্যচাষিদের রোগবালাই নিয়ন্ত্রণ, উন্নত পদ্ধতিতে চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের বিষয়েও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। বক্তারা বলেন, প্রাকৃতিক জলাশয়ে পোনা অবমুক্তকরণ মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া মৎস্য খাতে বিশেষ অবদান রাখা চাষি ও সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচি মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ট্যাগ:

সাভারে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

আপডেট সময়: ০৪:১৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬