
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলার সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আসরের নামাজের পর আমিনবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ আমজাদ হোসেন, আমিনবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাহবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন।
এ সময় আমিনবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মোঃ রবিউল ইসলাম সিয়াম 










