ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাসেল গাজী হত্যা মামলায় আনোয়ার হোসেন (৫৬) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেওয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন পিপিএম। এর আগে, বুধবার রাতে আশুলিয়ার কবিরপুর তেলিবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বন বিভাগের একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। এছাড়া রাসেল গাজী হত্যা মামলাসহ আরও একটি হত্যা চেষ্টা মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় ওই দুই মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেফতার আনোয়ার হোসেন আশুলিয়ার কবিরপুর এলাকার মৃত রহিজ উদ্দিন ওরফে রহিম উদ্দিনের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

আশুলিয়া থানার এসআই মো. আনোয়ার হোসেন পিপিএম বলেন, গ্রেফতার আনোয়ার হোসেনের বিরুদ্ধে বন বিভাগের একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাসেল গাজী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ আরও একটি হত্যা চেষ্টা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ার গাজীরচট এলাকায় রাসেল গাজী গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী সময়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ট্যাগ:

আপডেট সময়: ০৫:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬