ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে প্রেশার কুকার বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশ, বিকট শব্দে আতঙ্কিত এলাকাবাসী

সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে পড়ে থাকা প্রেশার কুকারে রাখা বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার বেলা ৩টা ৩০ মিনিটের দিকে এটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশে সাদা ধোঁয়া উড়তে দেখা যায়।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয়রা। ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশারকুকার ছিল। পরে স্থানীয়রা সেটি ড্রাম থেকে বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন।

বুধবার সকাল ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রেশার কুকারটি দেখে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। বেলা পৌনে ২টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর বেলা ৩টা ৩০ মিনিটে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়।

সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে বেলা ৩টা ৩০মিনিটের দিকে বোমাটি নিষ্ক্রিয় করে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যান। তবে তাঁদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ট্যাগ:

আপডেট সময়: ০৯:৪১:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬