
সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি মনারুল ইসলাম বকশির রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে আজ রবিবার সাভারে বিপিএটিসির মূল ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনের পাশে মানববন্ধন হয়েছে।
ঢাকা জেলা (উত্তর) ছাত্রদল এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সাভারে পুলিশের অভিযানের সময় বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা মোনারুল ইসলাম বকশী (২৯) মারা যাওয়ার ঘটনা তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
কর্মসূচিতে মোনারুলের বড় ভাই মমদেল হোসেন বকশী, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার, সাভার থানা ছাত্রদলের সহসভাপতি সালমান শাহ, সহসভাপতি সাগর হোসেন এবং বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় ঢাকা জেলা (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে জসি ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
এ সময় সাভার থানা ছাত্রদলসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 











