ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে বিশেষ অভিযানে চার পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

ঢাকার সাভারের মোগড়াকান্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মতিউর রহমানসহ একটি দল বুধবার (৫ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে সাভার মডেল থানার মোগড়াকান্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চারজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আরাফাত হোসেন (২৪), মো. শুভ (২০), রাফসান আহম্মেদ রানা (২৪) এবং মো. ইয়াসিন আরাফাত (২৩)। তারা সবাই সাভার মডেল থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযানের সময় গ্রেপ্তারদের হেফাজত থেকে একটি লোহার তৈরি ধারালো চাপাতি, একটি স্টিলের তৈরি ধারালো চাপাতি, একটি স্টিলের তৈরি সেলাই রেঞ্জ, একটি স্টিলের তৈরি কাটার, একটি স্টিলের তৈরি ছুরি এবং একটি লোহার তৈরি প্লাস উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

ট্যাগ:

আপডেট সময়: ০১:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬