ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

ডাকাতির পরিকল্পনা বাস্তবায়নের আগেই আশুলিয়ায় একটি ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ফকির চাঁন মিল সংলগ্ন নোফেল গ্রুপের ভেতরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি সুইস গিয়ার চাকু, ২টি ছুরি, ১টি ধারালো ছেনি, ১টি ধারালো চাকুসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিউল আলম সোহাগ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

ট্যাগ:

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

আপডেট সময়: ১১:৩৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬