ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কেরানীগঞ্জে বৃক্ষরোপণ ও ফলের চারা বিতরণ কর্মসূচি

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ঢাকা-২ আসনের কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ ও ফলদ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) কলাতিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, সাবেক ডাকসু ভিপি ও সংসদ সদস্য জনাব আমান উল্লাহ আমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি অতিথিবৃন্দ প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি মানুষের খাদ্য, অর্থনীতি ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সামাজিক আন্দোলন হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

ট্যাগ:

আপডেট সময়: ০৮:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬