
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
আজ শনিবার ১( আগস্ট) ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ২টা ৩২ মিনিটে ধামরাই ফায়ার স্টেশনে এই সড়ক দুর্ঘটনার সংবাদ পৌঁছায়। এরপর স্টেশন অফিসার জনাব আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের কসমস নামক মোড়ে একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আরোহী মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করেন এবং ফায়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরিয়ে মহাসড়কে গাড়ি চলাচলের পরিস্থিতি স্বাভাবিক করা হয়।দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন—মো: আনোয়ার হোসেন (৩০),শাকিল হোসেন (২৬),আলমগীর হোসেন (৩০)।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো নিহতের সংবাদ পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত এলাকা থেকে আহত ভিকটিমদের মোবাইল ও প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদে সংগ্রহ করে রাখা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য বা যোগাযোগের প্রয়োজন হলে কসমস বাস পরিবহন কাউন্টারের ০১৭১৯-১১৩৬৭০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
আশরাফুল আলম 











