ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাই ফায়ার সার্ভিসের মানবিক দৃষ্টান্ত, মলম পার্টির খপ্পরে পড়া অজ্ঞান ব্যক্তি উদ্ধার

  • আশরাফুল আলম
  • আপডেট সময়: ০৭:০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • 8

“সেবা, সুরক্ষা ও বীরত্ব”—এই স্লোগানকে সামনে রেখে মানুষের যেকোনো বিপদে সবসময় পাশে থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ঠিক তেমনি এক মানবিক ও প্রশংসনীয় উদ্যোগের মাধ্যমে আবারও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো ধামরাই ফায়ার স্টেশন, ঢাকা।

আজ বৃহস্পতিবার ৩০ (জুলাই) বিকেল ৫.২৫ মিনিটে   ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানাধীন কসমস এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি সংঘবদ্ধ অপরাধী চক্র বা ‘মলম পার্টি’র কবেজে পড়ে গুরুতর অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়েন। ব্যস্ততম এই মহাসড়কে অসহায় অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিকে দেখে স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে তাৎক্ষণিকভাবে বিষয়টি ধামরাই ফায়ার স্টেশনকে জানানো হয়। সংবাদ প্রাপ্তির সাথে সাথেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল।

উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন ধামরাই ফায়ার স্টেশনের সম্মানিত স্টেশন অফিসার জনাব আল আমিন খান। তাঁর সরাসরি দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের চৌকস টিমটি অত্যন্ত পেশাদারিত্ব ও দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায়।

​টিমের সদস্যরা মলম পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে যাওয়া অজ্ঞাত ওই ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করেন। এরপর ফায়ার সার্ভিসের নিজস্ব আধুনিক এম্বুলেন্সযোগে দ্রুততম সময়ের মধ্যে তাকে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রেরণ করা হয়। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে বর্তমানে তার চিকিৎসা চলছে।

যেকোনো জরুরি প্রয়োজনে ধামরাই ফায়ার স্টেশনের হটলাইন নম্বর ০১৭৩০-৩২৪৪০০ অথবা সংবাদ মাধ্যমের নম্বর ০১৬০৪৭৬৪০৩৫-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস কেবল আগুন নেভানোর কাজেই সীমাবদ্ধ নয়, বরং দেশের যেকোনো সংকটে, সড়ক দুর্ঘটনায় কিংবা এমন আকস্মিক মানবসৃষ্ট অপরাধের শিকার হওয়া অসহায় মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি। ধামরাই ফায়ার স্টেশনের এই তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপ স্থানীয় সচেতন মহলে দারুণ প্রশংসিত হয়েছে।

ট্যাগ:

ধামরাই ফায়ার সার্ভিসের মানবিক দৃষ্টান্ত, মলম পার্টির খপ্পরে পড়া অজ্ঞান ব্যক্তি উদ্ধার

আপডেট সময়: ০৭:০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬