ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমিন বাজার ইউপি চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেনের উন্নয়নের ১০ দফা অঙ্গীকার

আসন্ন আমিন বাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আমজাদ হোসেন উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে ১০ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করে বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে পারলে আমিন বাজার ইউনিয়নকে একটি আধুনিক, সমৃদ্ধ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন বলেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা খাতে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

তাঁর ঘোষিত ১০ দফা কর্মসূচির মধ্যে রয়েছে— ইউনিয়নের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধার সম্প্রসারণ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধি এবং খেলার মাঠ, বেকার যুবকদের কর্মসংস্থান ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, কৃষক ও শ্রমজীবী মানুষের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও বয়স্কদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, আধুনিক স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা সহায়তা বৃদ্ধি এবং একটি কমিউনিটি সেন্টার ও পরিচ্ছন্ন উন্নত আমিন বাজার ইউনিয়ন গড়ে তোলা।

আমজাদ হোসেন বলেন, “আপনাদের ভোট, দোয়া ও সহযোগিতাই হবে আমার শক্তি। এলাকাবাসীর সেবা করাই আমার একমাত্র লক্ষ্য।” তিনি আরও বলেন, জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নয়নবান্ধব, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী স্থানীয় সরকার প্রতিষ্ঠায় কাজ করতে চান।

স্থানীয়দের মতে, উন্নয়নকেন্দ্রিক এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমিন বাজার ইউনিয়নের সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। নির্বাচনী প্রচারণায় উন্নয়ন ও জনসেবার বার্তা নিয়ে চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

ট্যাগ:

আপডেট সময়: ০৮:২৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬