ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন

ঢাকার সাভারের রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন মাদবর, সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সাভার পৌর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগকে সফল করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যে ছেলেদের জন্য ফুটবল এবং মেয়েদের জন্য রশি বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন মাদবর বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলা এবং ক্রীড়াচর্চার প্রসারে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিতরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা প্রাপ্ত গাছের চারা নিজ নিজ বাড়ি ও আশপাশে রোপণ এবং পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে।

ট্যাগ:

আপডেট সময়: ০৭:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬