
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা সামাজিক ও পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের ঢাকা জেলা উত্তর উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সেজুতি হোসাইন।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব সম্প্রতি অনুমোদিত কমিটি প্রকাশ করলে সেখানে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের বিভিন্ন কার্যক্রমে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি পরিবেশ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে তিনি ভূমিকা রাখবেন বলে জানা গেছে।
প্রতিক্রিয়ায় সেজুতি হোসাইন বলেন, “সবুজ আন্দোলনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, দূষণ প্রতিরোধ, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার এ আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্ম ও নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলে তিনি মনে করেন।
সবুজ আন্দোলন দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণ কর্মসূচি, নদী ও জলাশয় রক্ষা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির নেতারা আশা করছেন, সেজুতি হোসাইনের সম্পৃক্ততা ঢাকা জেলা উত্তর অঞ্চলে পরিবেশবান্ধব কার্যক্রমকে আরও গতিশীল করবে।
স্টাফ রিপোর্টার 










