ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় পুলিশের সঙ্গে বাপ্পি বাহিনীর গোলাগুলি, নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে পুলিশের সামনেই এক নারীকে জিম্মি করে পালিয়ে যায় বাপ্পি।

শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার চৌধুরী প্লাজায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১১টার দিকে চৌধুরী প্লাজার একটি ভবনে শুটার বাপ্পি ও তার সহযোগীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাপ্পি ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে দুপুর ১২টার দিকে বাপ্পি এক নারীকে জিম্মি করে ভবন থেকে পালিয়ে যায় বলে দাবি পুলিশের।

ওসি তারিকুল ইসলাম বলেন, “আমরা যদি তখন গুলি করতাম বা তাকে আটকের চেষ্টা করতাম, তাহলে ওই নারীর জীবন ঝুঁকির মুখে পড়ত। তাই তার নিরাপত্তার কথা বিবেচনা করে আর গুলি করা হয়নি।”

তিনি আরও জানান, বিকেল সোয়া ৩টা পর্যন্ত বাপ্পির অন্যান্য সহযোগীদের ধরতে পুলিশ ভবনটি ঘিরে রেখে অভিযান অব্যাহত রেখেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শুটার বাপ্পির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগেও আশুলিয়ার জামগড়া এলাকায় প্রতিদ্বন্দ্বী গ্রুপের সঙ্গে গোলাগুলির ঘটনায় তার বাহিনীর নাম উঠে আসে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পলাতক বাপ্পিকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।

ট্যাগ:

আপডেট সময়: ০৫:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬