ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের গেন্ডা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করলো এলাকাবাসী

সাভারে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। দুপুরে সাভারের নামা গেন্ডা এলাকায় এঘটনা ঘটে। সাভার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, নামা গেন্ডা এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক তিন মাদক ব্যবসায়ী হলো রনি, জাভেদ ও ইসমাইল। এসময় তাদের কাছ থেকে ২৩৮ পিস ইয়াবা, পাঁচ গ্রাম হিরোইন ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগ:

সাভারের গেন্ডা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করলো এলাকাবাসী

আপডেট সময়: ০৩:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬