ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা জেলা ডিবির পৃথক অভিযানে ১,৮০০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার

ঢাকা জেলার আশুলিয়া ও সাভারে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (১৪ জুলাই) আশুলিয়ার ধামসোনা ও সাভার মডেল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে ধামসোনা এলাকা থেকে অঞ্জনা বেগম (৪৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে দিনব্যাপী পৃথক অভিযানে সিরাজুল ইসলাম (৩৭), সাহাব উদ্দিন (৫২), রফিক (৫৫) ও ইসমাইল (৪২) নামে আরও চারজনকে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মোট ১ হাজার ৮০০ পিস ইয়াবার ওজন ১৮০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে অঞ্জনা বেগমের বিরুদ্ধে তিনটি মাদক ও তিনটি অন্যান্য মামলাসহ মোট ছয়টি, সিরাজুল ইসলামের বিরুদ্ধে একটি এবং সাহাব উদ্দিনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।

ট্যাগ:

আপডেট সময়: ০৩:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬