
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাভার বাজার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পৌর মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
বুধবার বিকেলে সাভার বাজার রোডের ঈশিতা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় ডাল পট্টির ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি। সভায় ব্যবসায়ীদের সমস্যা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাভার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি দুলাল চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সোলায়মান ফকির সুমন।
এ সময় বক্তারা সাভার বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং আধুনিক ও পরিকল্পিত বাজার ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।
সভায় সাভার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, ডাল পট্টির ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোঃ রবিউল ইসলাম সিয়াম 












