
বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) এগ্রিকালচার এসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব এর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন ও গাছের চারা বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে,কেউ অপরাধ করলে পার পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামার পরিদর্শন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এ্যাবের সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।
মোঃ রবিউল ইসলাম সিয়াম 










