ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সকল এইচএসসি পরীক্ষার্থীর প্রতি শুভেচ্ছা ও দোয়া জানালেন মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম

আগামীকাল ০২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে সাভার ও আশুলিয়ার সকল এইচএসসি পরীক্ষার্থী এবং বাংলাদেশের সব জেলার পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সফলতা কামনা করেছেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পরিশ্রম, একাগ্রতা ও সততাই সাফল্যের মূল চাবিকাঠি। নিজের ওপর অটুট বিশ্বাস রাখো, মনোযোগ ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করো। ইনশাআল্লাহ, তোমাদের কঠোর পরিশ্রমের ফল অবশ্যই সফলতায় রূপ নেবে।”

তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু ভালো ফলাফল অর্জন নয়, সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার। মহান আল্লাহ তাআলা যেন সাভার, আশুলিয়া এবং বাংলাদেশের প্রতিটি পরীক্ষার্থীকে সুস্থতা, ধৈর্য ও সফলতা দান করেন—এই দোয়াই করি।”

এ সময় তিনি তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “সততা ও নিষ্ঠা আমার প্রতিশ্রুতি, উন্নয়ন ও সেবাই আমার লক্ষ্য। আপনাদের সমর্থনই আমার প্রেরণা। আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি একটি উন্নত, পরিচ্ছন্ন, আধুনিক ও স্মার্ট সাভার পৌরসভা।”

শেষে তিনি দেশের সকল এইচএসসি পরীক্ষার্থীর উদ্দেশ্যে বলেন, “ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করো। মনোযোগ দিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। মহান আল্লাহর ওপর ভরসা রাখো। ইনশাআল্লাহ, সাফল্য তোমাদেরই হবে।”

সাভার, আশুলিয়া এবং বাংলাদেশের সকল এইচএসসি পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, দোয়া ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা।

সবার সফলতা ও সুন্দর আগামীর প্রত্যাশায়।

লায়ন মোঃ খোরশেদ আলম

মেয়র পদপ্রার্থী, সাভার পৌরসভা

ট্যাগ:

আপডেট সময়: ০৯:৩৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬