
বর্তমান সরকারের মাথার উপরে জিন ভুত আছর করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব বিভাগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
বৃহস্পতিবার বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা যুব বিভাগের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সরকারের পররাষ্ট্র নীতি নত জানুর কারণে সীমান্তে হত্যাকাণ্ড ও পুশ ইন ঘটছে কিন্তু সরকার কিছুই করতে পারছে না এরকম অবস্থায় থাকলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার আমির মাওলানা দেলোয়ার হোসাইনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
রাউফুর রহমান পরাগ : 







