ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ বছর পর বগুড়া যাচ্ছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে এটি দিয়েই তার প্রথম সফর শুরু করতে যাচ্ছেন। সেখান থেকে যাবেন রংপুরে।রোববার (৪ জানুয়ারি) রাতে বগুড়ার বিএনপির নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী ১১ জানুয়ারি বগুড়ায় রাতযাপন করবেন তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় দেশনেত্রী তার মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে গণদোয়ায় অংশ নেবেন। পরে তার রংপুর যাওয়ার কথা রয়েছে। যাওয়ার পথে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন।বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, ইনশাআল্লাহ দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বগুড়াবাসীর। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর ১১ জানুয়ারি (রোববার) বগুড়া আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়াবাসীর গর্বের সন্তান তারেক রহমান। ওই দিন তিনি বগুড়ায় রাতযাপন করবেন। পরের দিন সোমবার সকাল ১০টায় মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে গণদোয়ায় অংশ নিবেন।

ট্যাগ:

আপডেট সময়: ১১:২৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬