ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৯ আসনে জাতীয় পার্টির প্রার্থী বাহাদুর ইসলাম ইমতিয়াজের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা-১৯ ( সাভার–আশুলিয়) ) সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থী বাহাদুর ইসলাম ইমতিয়াজের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রার্থিতা যাচাই-বাছাই শেষে তাঁর দাখিলকৃত মনোনয়নপত্র সকল আইনগত শর্ত পূরণ করায় তা বৈধ হিসেবে অনুমোদন দেওয়া হয়। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন।

প্রার্থিতা বৈধ ঘোষণার পর ঢাকা-১৯ আসনের জাতীয় পার্টির প্রার্থীর সমর্থকদের আনন্দ উল্লাসের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়। তারা আশা প্রকাশ করেন, পল্লীবন্ধু এরশাদের নীতি অনুসরণ করে বাহাদুর ইসলাম ইমতিয়াজ দুর্নীতি, চাঁদাবাজ ও যানজটমুক্ত সাভার ও আশুলিয়া গঠন করতে পারবেন।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় বাহাদুর ইসলাম ইমতিয়াজ বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের নীতি অনুসরণ করে জনগণের অধিকার, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সাভার -আশুলিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনী মাঠে কাজ করে যাবো।
উল্লেখ্য, ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনটি শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় জাতীয় রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত।

ট্যাগ:

আপডেট সময়: ০৫:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬