
ঢাকা জেলা ডিবি (উত্তর) পৃথক দুটি অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
ডিবি (উত্তর)–এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ২ জানুয়ারি রাত ১১টা ৪৫ মিনিটে সাভার আনন্দপুর এলাকা থেকে মনিরুল ইসলাম ওরফে মনা (৩৩) এবং ৩ জানুয়ারি রাত ১২টা ৩০ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে ইব্রাহিম শেখ (৩৮) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকালে উভয়ের কাছ থেকে ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ধৃত দুই আসামির বিরুদ্ধেই পূর্বে একটি করে মামলা রয়েছে।
আশুলিয়া ও সাভার থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নুর আলম সিদ্দিকী মানু 










